চকলেট দিয়ে ত্বকের যত্ন: ৫টি সেরা চকোলেট বিউটি প্রোডাক্ট ও উপকারিতা
চকোলেট শুধু মন ভালো করার খাবারই নয়। এটি ত্বকের যত্নেও অসাধারণ কার্যকরী একটি উপাদান। বিশেষ করে কোকোতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে ত্বক থাকে আরও তরুণ, কোমল ও প্রাণবন্ত।

চকোলেট দিয়ে ত্বকের যত্ন নিন
চকোলেট প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। এটি ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দেয় এবং শুষ্কতা কমাতে সহায়তা করে। এছাড়া কোকো স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, যা ত্বকের কোলাজেন নষ্ট হওয়া প্রতিরোধ করে এবং বয়সের ছাপ ধীরে আসতে সাহায্য করে।
আপনি যদি নিজের বিউটি রুটিনে একটু ভিন্নতা আনতে চান। তাহলে চকোলেট-ভিত্তিক স্কিন কেয়ার পণ্য হতে পারে দারুণ একটি পছন্দ। নিচে এমন কিছু জনপ্রিয় পণ্যের তালিকা দেওয়া হলো, যেগুলো অনলাইন বা নিকটস্থ মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন।
১। পিওর এলিমেন্টস চকোলেট দারুচিনি বডি স্ক্রাব
এই বডি স্ক্রাবে রয়েছে বিশুদ্ধ কোকোয়া বীন, অ্যালোভেরা জুস এবং বিভিন্ন আয়ুর্বেদীয় উপাদান। এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে আরও মসৃণ ও সতেজ।
২। ম্যাক্যাফিন চকো ক্যাফিন গ্লো ফেস প্যাক
ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে এই ফেস প্যাক বেশ কার্যকর। কোকো ও ক্যাফেইনের সমন্বয়ে এটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
সাতটি খাবার যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে
৩। নেচারস কোং চকোলেট ক্রিম বডি ওয়াশ
চকোলেট, সূর্যমুখী বীজের তেল এবং গ্লিসারিন সমৃদ্ধ এই বডি ওয়াশ ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে নরম ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে কার্যকর ভূমিকা রাখে।
৪। স্টেটলি এসেন্সিয়ালস চকো ভ্যানিলা বডি লোশন
এই বডি লোশনটি রাতে ঘুমানোর আগে। অথবা গোসলের পরে ব্যবহার করলে ত্বক দীর্ঘ সময় আর্দ্র থাকে। এতে থাকা প্রাকৃতিক ময়শ্চারাইজিং উপাদান ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও কিছুটা সুরক্ষা দেয়।
৫। জ্যুসি কেমিস্ট্রি অর্গ্যানিক কফি, চকোলেট ও ম্যাকা রুট মাস্ক
কফি বীন, কোকোয়া, কমলালেবুর নির্যাস এবং হাইড্রেটিং তেলের মিশ্রণে তৈরি এই মাস্ক ত্বকে গভীর পুষ্টি জোগায়। এটি ত্বকের ক্লান্ত ভাব দূর করে এবং ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
চকোলেট স্কিন কেয়ারের উপকারিতা
- ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে
- অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে ত্বক সুরক্ষা দেয়
- ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে
- শুষ্ক ও ক্লান্ত ত্বককে সতেজ করে
- বয়সের ছাপ ধীরে আনতে সহায়তা করে
সতর্কতা
যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল। তারা নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নিতে পারেন।
সংগ্রহঃ NDTV.COM